ইমেইলে গুগল বাজ এ ছবি পোস্ট

Friday, June 25, 2010

গুগলের নতুন সেবা বাজ বেশ জনপ্রিয় হতে চলেছে। ফেসবুকের মতো এখানে সরাসরি ছবি পোস্ট করা যায়। তবে বাজে ছবি অ্যাটাচ না করেও মেইলের মাধ্যমে ছবি গুগল বাজে পোস্ট করা যায়। যে ছবিটি বাজে পোস্ট করতে চান সেটি অ্যাটাচ করে বা অ্যাটাচ করা থাকলে buzz@gmail.com ঠিকানাতে মেইল করলেই বাজে পোস্ট হবে এবং নিশ্চিতকরণ ফিরতি মেইল আসবে। ওই মেইলে বাজের স্থায়ী লিঙ্কও আসবে। আর এসব ছবি গুগল পিকাসাতে একটি ইুুঁ নামে প্রাইভেট অ্যালবামে সংরক্ষিত থাকবে। এছাড়াও গুগল বাজে সাধারণভাবে কোনো ছবি আপলোড করলে তাও পিকাসাতে ওই তারিখের নামে একটি প্রাইভেট অ্যালবামে সংরক্ষিত থাকবে। তবে পিকাসা থেকে ছবিগুলো মুছে দিলে তা বাজের থাম্বনাইল হিসাবে দেখালেও বড় করে দেখা যাবে না।

0 comments:

Post a Comment