ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্

Tuesday, April 26, 2011

শুরুতে  কিছু  কথা  না  বললেই  নয়  ।  আমি পড়াশোনা করি মেডিকেলে । তাই প্রযুক্তি থেকে একটু দূরেই থাকতে হয় বলা যায় একরকম । তারপরও creative কিছু করার ইচ্ছা ছোটো বেলা থেকেই । আমি যেখানে পড়াশোনা করি সেখানে কেউই  TechTunes এর কথা জানতো না । তাই আমার জানার কোন পথ ছিল না । একদিন ইন্টারনেটে ঘুরতে ঘুরতেই সাইট টা পেয়ে যাই  । প্রথম দেখাতেই ভাল লেগে গেল,কি করবো বলুন ? সেই থেকেই শুরু , যদিও খুব বেশি দিন হয়নি । এখন ক্লাস এর সবাইকে  সাইট টার কথা জানানোটা মোটামুটি আমার দায়িত্ব হয়ে গেছে । ফেসবুক এ না ঢুকলে  যেমন দিন চলে না , এখন তেমন  TechTunes  এ  না ঢুকলেও দিন চলে না  ।  অনেক কথা বলে ফেললাম  । দুঃখিত ।
আমার প্রিয় কাজ হল গ্রাফিকস্ ডিজাইন , যদিও কিছুই পারি না । তারপরও  সারাদিন  চেষ্টা করি,কিছু  করার  ।  ফটোশপ এর কাজ আমার প্রিয় একটা কাজ । এটার  হাতেখড়ি হয়েছে  এই  TechTunes  থেকেই  ।  JHANTU, MITHU ভাই  এদের  টিউনস্  গুলো  দিয়েই  আমার  শুরু  ।  তাদের  থেকে  অনুপ্রেরণা  নিয়েই  আমার  আজকের   প্রথম টিউনস্  ।  আশা  করি  কিছু  ভুল হলে  সবাই  ক্ষমাসুন্দর দৃষ্টিতে  দেখবেন ।
এবার আসল কাজে আসি
শিরোনাম  দেখেই  বুঝতে পেরেছেন  কি নিয়ে  লিখব । তাই আর  দেরি না করে  পর্যায়ক্রমে  পদ্ধতিটা  বলে দেই ।
১. প্রথমে  ফটোশপ  ওপেন করে যেকোনো  রেজুলেশ্যান  এর  একটা  ছবি ওপেন করুন  ।
২. “Text” টুলস  দিয়ে  ছবির  উপরে  যেকোনো  কিছু লিখুন  । আমি  যেমন  এখানে  TechTunes  লিখেছি  । “Move”  টুলস  দিয়ে  লেখাটি  সুবিধামত  জায়গায়  বসিয়ে  দিন  ।
1 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্
৩. এবার  লেয়ার  উইন্ডোর/প্যালেটের  নিচে  “f” চিহ্নিত  বাটনে  ক্লিক করে  “Drop Shadow”  সিলেক্ট  করুন ।  আপনি ইচ্ছা  করলে এই  কাজটি  Layer >  Layer  Style  >  Drop Shadow  এভাবেও   করতে  পারেন  ।
৪. “Drop Shadow”  তে  ক্লিক করার  পর  যে  উইন্ডো  আসবে , তাতে শুধুমাত্র  “Angle”  টা  পরিবর্তন  করে  ১২০ করে  দিন   । বাকি  সব কিছু  ঠিক থাকবে  ।  “Use Global Light”  টি  মার্ক  করুন  , যদি  মার্ক  করা  না থাকে  ।  এটি  অবশই  মার্ক  করা  থাকতে  হবে  ।
63322944 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
৫. এবার  ছবির  লেয়ারটির  অথবা  ব্যাকগ্রাউন্ড  লেয়ার  টির  একটি  ডুপ্লিকেট  লেয়ার  তৈরি  করুন  । এজন্য  ব্যাকগ্রাউন্ড  লেয়ারটির  উপর  মাউসের  Right  বাটন  ক্লিক করে  “Duplicate Layer”  সিলেক্ট  করে  ok  করুন  ।
৬. এবার  টেক্সট  লেয়ারটি  Grab করে  দুই  ব্যাকগ্রাউন্ড লেয়ারের  মাঝে  বসিয়ে  দিন  । এতে  ছবির  উপরের  লেখাটি  চলে  যাবে  ।
13330469 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
৭.  কীবোর্ড  এর  “Alt”  বাটন  চেপে  ধরে , টেক্সট  লেয়ারটি  মাউসের  রাইট  বাটন  ক্লিক করে ধরে  টেক্সট লেয়ার এবং  উপরের  ব্যাকগ্রাউন্ড  লেয়ার  বা  ব্যাকগ্রাউন্ড  কপি  লেয়ারটির  মাঝে  নিয়ে  রাইট  বাটন  ছেড়ে দিন । এতে  নিচের  ছবির  মত  একটা চিহ্ন  আসবে  ।  তখন  মাউসের  লেফট  বাটন  চাপুন  ।  দেখেন আপনার  জলছাপ্  টি  তৈরি  হয়ে  গেছে  ।29776855 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
8 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্
৮. আপনি যদি  এখন  টেক্সটটি  ছবির  অন্য  কোন  জায়গায়  সরাতে  চান , তাহলে  লেয়ার  প্যালেট  থেকে  ব্যাকগ্রাউন্ড  লেয়ার  দুটির  পাশে  যে  চোখের  মত  চিহ্ন  আছে  , তা  উঠিয়ে  দিন  ।  এখন  টেক্সটটি সুবিধামত  জায়গায়  সরিয়ে  আবার  চোখের  মত  চিহ্ন  দুটি  বসিয়ে  দিন  ।
৯. ব্যাস  তৈরি  হয়ে  গেল আপনার  জলছা্প্ টি  ।
9 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্
10 ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ | Techtunes
ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্
এই  বিষয়  নিয়ে  টিউন  হয়েছিল  কিনা  আমি জানি না  ।  আমি  খুজে পাইনি  ।  যদি  হয়ে থাকে  তাহলে  আমি না জেনে করার  জন্য  দুঃখিত  । আর  বাংলা   ইংরেজি   মিলিয়ে  লেখার  জন্য  ক্ষমা  চাচ্ছি  ।  আমি  যতটুক  পেরেছি  বাংলা  ব্যবহার  করেছি  ।  চেষ্টা করেছি  সহজভাবে  উপস্থাপন  করার  ,  কতটুক  পেরেছি  জানি না  ।  কিছু  ভুল  হলে ক্ষমা করবেন  , যেহেতু  আমি  এই কাজে  একেবারেই  নতুন  ।
বিঃ দ্রঃ মাঝের ৩ তা ছবির  লিঙ্ক  দেওয়ার জন্য দুঃখিত  ।  আমি  কমপক্ষে  ১০ বার  চেষ্টা  করেসি  আপলোড  দেওয়ার , কিন্তু  বার বারই  ছবি  কয়েকটা  কোন  অজানা  কারনে  Broken আসছে  । তাই  বাধ্য  হয়েই  লিঙ্ক  দিতে  হয়েছে  ,  একটু  কষ্ট  করে  দেখে  নেবেন ।

0 comments:

Post a Comment