উইন্ডোজ সেভন ব্যাবহার করুন বাংলায়

Tuesday, August 23, 2011

বাংলা আমাদের মাতৃভাষা । এই ভাষার জন্য আমাদের পূর্বপুরুষরা কি না করেছেন । সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও কতজন অকালে প্রান দিয়েছেন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী । যেকোন জাতির কাছে তার মাতৃভাষা অনেক গুরুত্তের । কিন্তু বাঙালি জাতির কাছে তার মাতৃভাষা প্রানের চেয়েও অনেক বেশি প্রিয় । তাইত একমাত্র আমাদেরই মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস রয়েছে ।
এখন আসি কাজের কথায়, আমরা সবাই কম্পিউটার ব্যাবহার করি ইংরেজি ভাষায় । কিন্তু কেউ কি কখন চিন্তা করেছি যে আমাদের এই নিত্য ব্যাবহার করা যন্ত্রটি আমরা আমাদের মাতৃভাষা বাংলায়ও ব্যাবহার করতে পারি । আমি আজ আপনাদেরকে যে সফটওয়্যার এর ঠিকানা দিব সেটি উইন্ডোজ এর একটি ল্যাঙ্গুয়েজ প্যাক । এটি দিয়ে আপনারা যারা উইন্ডোজ ৭ ব্যাবহার করেন তারা মাতৃভাষা বাংলায় কম্পিউটার পরিচালনা করতে পারবেন । আমি এখানে এক সাথে উইন্ডোজ ৭ এর ৩২বিট ও ৬৪বিট এর ল্যাঙ্গুয়েজ প্যাক শেয়ার করেছি । আপনারা শুধু রার ফাইলটি ডাউনলোড করে winRAR দিয়ে extract করে ইন্সটল করবেন।
যারা ফাইলটি ডাউনলোড করতে চান তারা এখানে ক্লিক করুন ।

0 comments:

Post a Comment