মধ্যপ্রাচ্যে আলোড়ন সৃষ্টিকারী একটি গ্রন্থের বাংলা অনুবাদ (আকর্ষণীয় ডিজাইন)

Saturday, November 12, 2011

সম্প্রতি বিষয়গুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। বিভিন্ন লাইব্রেরী এবং প্রসিদ্ধ ওয়েবসাইটগুলোতে কেয়ামতের নিদর্শন-সম্বলিত বাণীগুলো নিয়ে অনেক জল্পনা-কল্পনা ও ভবিষ্যত ঘটনা-প্রবাহ নিয়ে প্রচুর উপকথা প্রচারিত হচ্ছে।
মুসলমানদের সামাজিক পরিস্থিতি যতই দুরবস্থার দিকে যাচ্ছে, সাধারণ মানুষ ততই উত্তোরণের পথ খোঁজতে মনোনিবেশ করছে। এর-ই ফলে কখনো -“ইমাম মাহদীর আবির্ভাব হয়ে গেছে”। কখনো “ইহুদী-খৃষ্টানদের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত বৃহত্তম যুদ্ধ কাছিয়ে গেছে”। কখনো “প্রাচ্যে বা পাশ্চাত্যে বড় ধরনের ভূমিধ্বস ঘটেছে” ইত্যাদি... শুনা যাচ্ছে।
কিছুদিন আগে আফ্রিকায় ভ্রমণে গিয়েছিলাম। সেখানে এক ব্যক্তিকে দেখলাম -ঈসা বিন মারিয়াম আ. পৃথিবীতে আগমন করেছেন বলে সে দাবী করছে!!
ফিরে এসেই কুরআন এবং বিশুদ্ধ হাদিস নিঃসৃত কেয়ামতের নিদর্শন-সম্বলিত বাণীগুলোকে একত্রিত করতে মনস্থ করলাম। আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত তা আপনাদের হাতে।
আল্লাহর কাছে দোয়া, উম্মতের প্রয়োজনে গ্রন্থটি তিনি কবুল করেন। পরকালে তা আমাদের সকলের নাজাতের অছিলা বানান। আমীন...!!
মূল ও বিন্যাসঃ-  ড. মুহাম্মদ আব্দুর রহমান আরিফী, কি সউদ ইউনিভার্সিটি, রিয়াদ, সৌদি আরব। সদস্য, আন্তর্জাতিক উচ্চতর দাওয়াত বিভাগ।
ভাষান্তর ও ব্যবস্থাপনা ও সম্পাদনাঃ- উমাইর লুৎফর রহমান (facebook- Umair lutfor Rahman)
(সচিত্র আরবী বইটি আগেই দৃষ্টিগোচর হয়েছিল, মধ্যপ্রাচ্যে অনেক প্রসিদ্ধি লাভ করেছে। এ্যারাবিয়ানদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। বইটির সচিত্র বাংলা অনুবাদ হওয়ায় খুব ভাল লাগছে। ডিজাইন ও সম্পাদনার ক্ষেত্রে মূল বইকে-ও ছাড়িয়ে গেছে বলব। ইসলামপ্রিয় ভাই-বোনের জন্য বইটি খুব-ই গুরুত্বপূর্ণ। বিশেষতঃ শুধু কুরআন-হাদিসের গণ্ডিতে থাকায় বিশুদ্ধতায় কোন সন্দেহ নেই।)
কয়েকটি স্ক্রীনশট নিম্নে প্রদর্শিতঃ





ছবি তুলার ভাল সফট না থাকায় ভাল স্ক্রীনশট দিতে পারলাম না। ডাউনলোড করেই দেখে নিন অরিজিনাল কপি।
বইটি ভাল লাগলে অনুবাদককে ফেসবুকে ধন্যবাদ জানাতে ভুলবেন না।
ডাউনলোড লিংক

0 comments:

Post a Comment