ভিডিও এবং অডিও প্লেব্যাকের ক্ষেত্রে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার সবচেয়ে বেশি ব্যবহার হয়। এর প্রধানত দুটি কারন রয়েছে উইন্ডোজের সাথে ফ্রী পাওয়া অথবা সুন্দর ইন্টারপেস। কিন্তু উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের বিকল্প হিসেবে বেশ ক'টি ওপেন সোর্সভিত্তিক প্লেয়ারও প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। এর অন্যতম একটি কারণ হচ্ছে প্রয়জনীয় কোডেক এবং এগুলো বিনামূল্যে পাওয়া যায়। তেমনি কয়েকটি মিডিয়া প্লেয়ারের সাথে আজ পরিচয় করিয়ে দিবঃ
- Winamp Media Player
উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের বিকল্প হিসেবে Winamp Media Player অন্যতম ও জনপ্রিয় একটি প্লেয়ার। এর রয়েছে অসাধারন কিছু ফিচার। বিভিন্ন ফরম্যাটের অডিও ও ভিডিও এ প্লেয়ারে চালানো যায়।
ডাউনলোড লিঙ্ক -Winamp Media Player
VLC Media Player
VLC Media Player একটি ওপেন সোর্সভিত্তিক মাল্টিমিডিয়া ফ্রেমওয়ার্ক। এটি অত্যন্ত শক্তিশালী একটি প্লেয়ার। বেশিরভাগ ভিডিও ফরম্যাট ও মিডিয়া কোডেক দ্বারা এটি চালানো যায়। এই প্লেয়ারটি দ্বারা নিয়ন্ত্রণ করা যায় ডিভিডি, ভিসিডি, অডিও, ওয়েব স্ট্রিম, টিভি কার্ড এবং আরও অনেক কিছু।

ডাউনলোড লিঙ্ক VLC Media Player
DivX Plus Player
যারা নিয়মিত মুভি দেখে থাকেন তারা DivX ফরমেটের সাথে পরিচিত। DivX Plus Player নামে আরেকটি মিডিয়া প্লেয়ার তৈরি হয়েছে যা আপনাকে আপনার পিসিতে মিডিয়া ব্যবস্থাপনা ও সর্বোত্তম ভিডিও চালানোর কার্যকারিতা দিবে। এটি DivX. MKV. MP4. MOV ফরম্যাটের ভিডিও চালাতে পারে। এর অন্যান্য সুবিধাগুলো হলো সহজ ভিডিও নেভিগেশন, যেকোনো ডিভাইসে ভিডিও ট্রান্সফারের সুবিধা, পরিষ্কার ও ভালো গতিতে ভিডিও চালাতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক DivX Plus Player
- Media Player Classic Home Cinema
Media Player Classic Home Cinema উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য একটি light-weight মিডিয়া প্লেয়ার। এটি দেখতে অনেকটা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ৬.৪-এর মতো হলেও এর বেশকিছু অতিরিক্ত বৈশিষ্ট্য আছে। এ প্লেয়ারটি বাসার হোম থিয়েটারের কাজেও ব্যবহার করা যেতে পারে।
0 comments:
Post a Comment