ফটোশপে আপনার ছবির গলাকেটে অন্য ছবিতে লাগান

Friday, December 2, 2011

অনেক দিন হলো টপিক লিখিনা তাই আজ লিখতে বসলাম।
আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এক ছবির গলা কেটে অন্য ছবিতে লাগাতে হয়।
প্রথমে আপনি আপনার ফটোশপ ওপেন করুন  । তারপর আপনি যে ছবিটার গলা কাটতে চান সেটি ওপেন করুন ।
http://i.imgur.com/fVMPf.png
ছবিতে লাল চিহ্ন দেওয়া পেন টুলসটি সিলেক্ট করুন।
http://i.imgur.com/5iRAc.png
উপরের ছবি অনুযায়ী পেন টুলস দিয়ে রাউন্ড করুন ।সুবিধার জন্য জুম করতে পারেন তার জন্য Ctrl+ চাপুন , জুম কমাতে Ctrl- চাপুন ।
http://i.imgur.com/KmmDp.png
তার আগে আপনকে অবশ্যই উপরের ছবি অনুযায়ী opacity টি ১০০% থেকে 0% করুন তাহলে ছবি সিলেক্ট করার সময় কালো দাগ পরবে না।
তারপর Ctrl+Enter টপুন, এর মানে রাউন্ডকৃত ছবিটা কপি হলো
তারপর আপনি যে ছবিতে আপনার গলাকাটা ছবিটা লাগাতে চান সেটি ওপেন করুন।
http://i.imgur.com/bm8M5.png
উপরের ছবিতে লাল চিহ্ন দেওয়া Move Tools টি সিলেক্ট করুন।
http://i.imgur.com/8YjXp.png
উপরে ছবি অনুযায়ী show Bounding Box এ টিক চিহ্ন দিন কারন এটা ছবিটাকে ঠিক মত বসাতে সাহায্য করবে।
আপনি যে ছবিটাকে পেন টুলস দিয়ে রাউন্ড করেছিলেন সেই ছবিটা Move Tools এর মাধ্যমে  Ctrl চেপে ধরে যে ছবিটার উপর বাসাতে চান সেখানে ছেড়ে দিন। আপনি যখন ছবিটা অন্য ছবির উপর ছেড়ে দিবেন তখন দেখবেন বক্স তৈরি হয়েছে । বক্স এর মাধ্যমে আপনি ছবিটা ডানে-বামে এবং ছোট বড় করতে পারেন। প্রয়োজন মতো ঠিক করে নিন ।
আমি করেছি
http://i.imgur.com/3MHzA.jpg
থেকে এই ছবি
http://i.imgur.com/0ndaR.jpg
আজ এই প্রজন্ত । ধন্যবাদ সবাইকে ।

0 comments:

Post a Comment