ফায়ার ফক্সে সেভ করা আপনর সকল একাউন্ট পাসওয়ার্ড এর ব্যাকআপ রাখুন আপনার কম্পিউটারে

Sunday, December 18, 2011

আমরা অনেক নেট ইউজারই ব্যবহার করি ফায়ারফক্স। এর অনেক সুবিধার মধ্যে একটি হল আপনার বিভিন্ন অনলাইন একাউন্টের ইউজারনেম ও সেভ করা যায়। এজন্য ফায়ারফক্সকে অনেক সাধুবাদ। কিন্তু একটু সমস্যা হয় যখন অনেকদিন ব্যবহার করার পর আপনি আপনার অপারেটিং সিস্টেম রি-ইন্সটল করেন তখন। ধরুন আপনার ১০০টি অনলাইন একাউন্ট আছে যা বিভিন্ন সময় আপনি রেজিস্টার করে তাদের পাসওয়ার্ড আপনি সেভ করে রেখেছেন ফায়ারফক্সে। কিন্তু কোন কারণে আপনি অপারেটিং সিস্টেম রি-ইন্সটল করবেন। করার পর আপনাকে আবার ওই ১০০টি একাউন্টের ইনফো সেভ করতে হবে। আর কারো কী হয় জানিনা, আমার জন্য ভীতিকর ব্যপার। আর এই ভীতিকর ব্যপার থেকে আমার মত অলস আর ভীতুদের (কেউ মাইন্ড করিয়েন না। কোন জীবিত বা মৃত ব্যক্তির সাথে এর কোন সম্পর্ক নেই) জন্য আমার এই ছোট প্রয়াস।
১.পাসওয়ার্ড এক্সপোর্টার নামের এড-অন টি ডাউনলোড করে ইন্সটল করে নিন এখানে  ক্লিক করে
২.ফায়ারফক্স রিস্টার্ট করতে বললে তার কথা রাখুন
৩.ফায়ারফক্স রিস্টার্ট হলে Tools>Options এ যান

৪.Security Tab এ যান

সেখানে Import/Export Passwords নামে নতুন ১টি বাটন দেখতে পাবেন
৫.Import/Export Passwords বাটনে ক্লিক করুন। এতে নিচের ছবির মত ১টি উইন্ডো খুলবে

৬.এখন পাসওয়ার্ড সেভ করতে Export Password বাটনে ক্লিক করুন। ডেসটিনেশনটা খেয়াল রাখিয়েন

৭.আর অপারেটিং সিস্টেম রি-ইন্সটল করার পর সেভ করা পাসওয়ার্ড রিস্টোর করতে ১ থেকে ৫নং ধাপ পর্যন্ত আনুসরন করুন তারপর Import Password এ ক্লিক করুন


প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment