EMAIL পৌছে যাবে ভবিষ্যত কোন তারিখে … (কখন যে কাজে লেগে যাবে বলাতো যায় না!!!)

Sunday, December 18, 2011

ইন্টারনেটে তাৎক্ষনিক বার্তা প্রেরণ বিষয়টা খুবই স্বাভাবিক। তবে কখনও-কখনও ভবিষ্যত কোন নির্দিষ্ট তারিখে (যেমনঃ কোন ভবিষ্যত প্রোগ্রাম, শুভেচ্ছা, নোটিস , ছুটি ইত্যাদি) বার্তা প্রেরণ জরুরী হয়ে দাঁড়ায়। যার ফলে নির্দিষ্ট কোন তারিখ কষ্ট করে মনে রাখার ঝামেলা থেকে অন্তত রেহাই পাওয়া যায় এবং জীবনটা হয়ে উঠে আরও সহজতর।
তাই বুঝতেই পারছেন আজ এমন একটি ওয়েব সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই যার মাধ্যমে ভবিষ্যত কোন তারিখে পাঠাতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ইমেইল।
সাইটটির নাম হচ্ছে

  • MESSAGE অপসনে গিয়ে আপনার কাঙ্ক্ষিত বার্তা লিখুন

  • DATE অপসনে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যত তারিখ নির্বাচন করুন।

  • EMAIL INFORMATION অপসনে গিয়ে আপনার কাঙ্ক্ষিত(যাকে পাঠাতে চান তার) ইমেইল এড্রেস দিন।

  • সব শেষে SEND MY MESSAGE TO THE FUTURE – এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ।
বিঃদ্রঃ একটি বিষয় লক্ষ্য করেছেন কি? বিষয়টি হচ্ছে যে কোথাও আপনার ইমেইল এড্রেস দিতে বলা হয় নি তাই বার্তার শেষে আপনার পরিচয় দিতে ভুলবেন না যেন। তা না হলে প্রাপক হয়তবা বুঝবেনা যে ইমেইলটি আপনি পাঠিয়েছেন আর সে ভাবনায় ব্যাকুল হয়ে যেতে পারে।
আজ আর নয়, আবার কোন নতুন টিউন নিয়ে হাজির হব এই প্রত্তাশায় আল্লাহাফেজ।
নিজে নামাজ আদায় করুন + অন্যকেও আদায় করতে বলুন।
মা-বাবাকে সবসময় খুশি রাখার  চেষ্টা করুন

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment