পিসি ট্রাবলসুটিং ≡ পর্ব ১ ☼ উইন্ডোজ ৭ এ Safe Mode কাজ না করে ☼

Sunday, December 18, 2011

আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন ধারাবাহিক “পিসি ট্রাবলসুটিং” এর প্রথম পর্বে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।

যাদের পিসি আছেন, তাদের নিত্য দিনের সঙ্গী হল পিসি সমস্যা। আজ এই সমস্যা তো কাল আরেক সমস্যা। সমস্যার বেড়া জাল থেকে বের হওয়াই যায় না। সমস্যা থেকে মুক্তির জন্য একেক জন্য একেক জনের কাছে যায়। তবে টিউনার পেজ আপনাদের জন্য ব্যবস্থা করেছে ফ্রি সাভিসিং এর ব্যবস্থা। আপনি যে কোন সমস্যার জন্য এখানে জানান, সমস্যা দ্রুত সমাধান করে দেয়া হবে। তবুও আমি নিজ উদ্যোগে এই ধারাবাহিকটি আপনাদের জন্য নিয়ে এলাম। কারণ আপনি আস্তে আস্তে শিখুন আগেই সমস্যাগুলো সমাধান। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি সমস্যা।

উইন্ডোজ ৭ এ Safe Mode কাজ না করলে কি করবেন ?

কম্পিউটারের বুট অপশানে সমস্যা হলে মাঝে মাঝে আমাদের Safe Mode চালু করতে হয়। কিন্তু Safe Mode কাজ না করলে কি করবেন ? Safe Mode চালু করতে হল উইন্ডোজের লগো আসার আগেই কী-বোর্ড থেকে F8 চাপুন। তাহলে নতুন একটি মেনু আসবে। এখান থেকে Safe Mode নির্বাচন করে এন্টার দিন। তাহলে Safe Mode এ পিসি চালু হবে। কিন্তু Safe Mode সমস্যা হলে এই ধরনের ম্যাসেজ দেখায়।
unable to boot in to safe mode
এখন কি করবেন ??????? আসুন দেখি………………
  • administrative command prompt থেকে sfc /scannow লিখে এন্টার দিন। তাহলে System File Checker চালু হবে। এতে কিছু সময় লাগবে। এই সব এক কাপ চা বা কপি নিয়ে খেতে থাকেন :) এটির কাজ শেষ হলে পিসি রিবুট হবে ও আ্পনাকে যা করতে বলে করেন।
  • উইন্ডোজ রিপেয়ার করুন।
  • Start Menu —> Run —> msconfig লিখে এন্টার দিন। তাহলে System Configuration utility আসবে। এবার Boot ট্যাব —> Boot options —> Safe boot —> Minimal এ ক্লিক করুন। এবার Apply/OK করে পিসি রিস্টার্ট করুন। তাহলে Safe Mode ঠি হয়ে যাবে। আবার আগের জায়গায় গিয়ে Safe Boot এর সামনের আনচেক করুন।
https://www.facebook.com/niltips.comm
  • এছাড়াও আরেকটি আছে টুলস, নাম Safe Mode Fixer. এটা আপনার পিসির Safe Mode এর সমস্যাগুলো সমাধান করে দিবে।
https://www.facebook.com/niltips.comm
আশা করি এই কাজগুলো করেন। তাহলে আর সমস্যা হবে না। এখানে প্রতিটি পয়েন্ট একেকটি সমাধান। যে কোন একটি দিয়ে কাজ করলেই হবে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ…………….

0 comments:

Post a Comment