সরাসরি Youtube এর ভিডিও দেখুন মাত্র ২০-২৫ কেবি. স্পীডে

Friday, December 2, 2011

আসসালামু আলাইকুম। সকলকে আমার আন্তরিক সালাম এবং ধন্যবাদ জানিয়ে আজকে একটি মজার এবং অনেক জরুরি একটি পোস্ট শেয়ার করলাম। আশা করি ভাল লাগবে।
Youtube থেকে ভিডিও দেখার শখ কার নাই বলেন? কিন্ত সমস্যা একটাই নেট স্পীড কম থাকার কারনে আমাদের এই শখ সপ্নেই থেকে যায়। ঠিক মত Video Streming হয় না নেট স্পীড কম থাকার কারনে। এই কম নেট স্পীডে যদি কোন সমস্যা ছাড়া ভিডিও দেখতে পারেন তাহলে কেমন হবে বলেন তো? হাঁ এই কাজ টি সম্ভব!
আসুন দেখে নেই কিভাবে ইউটিউব থেকে ২০-২৫ কেবি স্পীডে কোন সমস্যা ছারাই সরাসরি ভিডিও দেখা যায় দেখে নেই। নিচে আপনাদের সুবিধার জন্য পুরো বিষয়টি চিত্রসহ তুলে ধরা হল।

প্রথেম আপনার যা দরকার হবেঃ 
১. Net Connection ( Speed 15-25 এর মধ্যে হলেই চলবে )
২. Vlc Media Player.
 আসুন প্রক্রিয়াটি বিস্তারিত দেখে নেইঃ
১. প্রথমে এইখান থেকে Vlc Media player ডাউনলোড করে নিন। ( যাদের নেই শুধু তাদের জন্য ) ।
২. আপনার কম্পিউটারে Vlc Media Player ইন্সটল করুন।
২. এখন আপনার ব্রাউজার দিয়ে m.youtube.com এই ঠিকানায় প্রবেশ করুন।
৩. এখন আপনার পছন্দ অনুযায়ি যেকোনো ভিডিও Search দিন ( নিচের চিত্রের মত )।
৪. এখন আপনি যেই ভিডিওটা Play করতে চান তার উপর মাউসের Cursor রাখুন ( নিচের চিত্রের মত )।
 ৫. এখন উপরের চিত্রের মার্ক করা যায়গায় মাউস এর রাইট বাটন ক্লিক করে Copy Link Location এ ক্লিক করুন ( নিচের চিত্রের মত )।

 ৬. এখন আপনার Vlc Media Player ওপেন করুন ।
 
৭. এখন আপনার Vlc Media Player এর উপর মাউস এর কার্সর রেখে Keyboard থেকে Ctrl+V চাপুন। তাহলে নিচের চিত্রের মত একটি Dialog Box আসবে ।
৮. এখন Dialog Box এ Enter URL here…. এইখানে মাউসের কার্সর রেখে আবার Ctrl+V চেপে Play বাটনে ক্লিক করুন । তাহলে দেখবেন নিচের চিত্রের মত ভিডিও চলতেছে কোন সমস্যা ছারাই।
**** উপরের ৭ এবং ৮ নম্বর কাজটি আপনি Manually ও করতে পারেন। এজন্য Vlc player open করে প্লেয়ার এর মেনুবার থেকে প্রথমে Media তারপর Advance Open File তারপর Network এ ক্লিক করে আপনার কপি করা ইউটিউব এর ভিডিও Url টি Past করে Play বাটনে ক্লিক করুন।
আজ এই পর্যন্তই আশা করি ভাল লেগেছে।
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

0 comments:

Post a Comment