কয়েক মাস আগে আমার একবন্ধুর কাছ থেকে একটা জাভা সফটওয়ার নিয়ে ছিলাম। ঐ সফট দিয়ে মোবাইলের যেকোন ফাইল/ফোল্ডার লুকানো যায়। আমার মোবাইলের গুরুত্বপূর্ণ প্রায় হাজার খানিক ছবি লুকিয়েছিলাম। তারপর একদিন সেট রিস্টোর দেয়ায় সফটটা হারিয়ে যায়। কিন্তু সেই ছবিগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর সফট সরবরাহকারী সেই বন্ধু ঢাকায় চলে গেছে। চিন্তায় চিন্তায় আমিতো চিন্তিত পথিক হতে চললাম। তারপর আর কি?
অনেক কস্টে খুজে বের করলাম নেট থেকে। এখন আর সমস্যা নাই। ছবিগুলোকে আবার আনহাইড করেছি। এখন সেই সফট আপনাদের সাথে ভাগ করব।
চলুন দেখিঃ
¤এটি যেকোন জাভা সেটে কাজ করবে
¤খুব সহজেই চালু করতে পারবেন
¤নিরাপত্তার জন্য পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। ফাইল/ফোল্ডার হাইড/আনহাইড করতে দিতে হবে। এতে অন্য কেউ লুকানো ফাইল দেখতে পারবেনা।
¤অনেক সময় ফোনে বা স্মৃতি কার্ডে অপ্রয়োজনীয় ফাইল/ফোল্ডার তৈরি হয় যা ফোনকে ধীরগতি করে তোলে। আর সেই ফাইল ফোন থেকে ডিলেটও করা যায় না। এই সফ্ট দিয়ে এই ধরণের ফাইল ডিলেট করতে পারেন।
সমস্যাঃ কিছু কিছু চায়না সেটে মোবাইল বন্ধ করে চালু করলে এর কার্যকারীতা হারিয়ে ফেলে।
সমাধানঃ প্রথমে জেনে নিন আপনার ফোন এই গোত্রে পরে কি-না।
না হলে এটা কোন সমস্যা না।
আর যদি হ্যাঁ হয়, তাহলে;
আপনার কাঙ্খিত ফাইল ও ফোল্ডারগুলোকে মূভ করে নতুন একটি Aনামের ফোল্ডার তৈরি করে সেখানে রাখুন। তারপর এই সফ্ট ওপেন করুন। স্মৃতিকার্ডে গিয়ে দেখতে পাবেন কিছু ফোল্ডার অটোহাইড করা আছে। যেগুলো মোবাইল নিজে নিজেই হাইড করে রাখে। সেরকম একটি ফোল্ডারকে আনহাইড করুন এবং বের হয়ে আসুন। এখন স্বাভাবিক ভাবে স্মৃতিকার্ডে প্রবেশ করুন। আনহাইড করা ফোল্ডারকে দেখতে পাবেন। এই ফোল্ডারে Aনামের ফোল্ডারটা মূভ করে রাখুন। এখন সফ্ট ওপেন করে সেটিকে আবার হাইড করে দিন। এরপর যদি সফ্টটা তার কার্যকারীতা হারিয়েও ফেলে তবু ফাইলগুলো হাইড থাকবে।Just clic to Download FileExplorer.jad
size: 128kb
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment