আসসালামু আলাইকুম, সবাই ভাল আছেন এই প্রত্যাশা করে শুরু করছি আজকের দরকারি টিপস। এইটা হয়ত অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্যই সাধারণত আমরা লিখি। কিছুদিন পর পর একটা করে নতুন উইন্ডোজ আসছে বাজারে, তারপর সবাই পুরান টাকে ফেলে দিয়ে নতুন টাতে কি আছে এইটা দেখার কাজে লেগে পড়ে। কিন্তু আমরা পুরান যেই দরকারি সফটওয়্যার গুলো ব্যাবহার করতাম সেইগুলো কি করবো, ফেলে দিব সাপোর্ট করবে না বলে। আপনারা কি ভেবেছেন একবার কেন ওরা নতুন উইন্ডোজ আনবে কিন্তু পুরানো সফটওয়্যার গুলোর সাপোর্ট দিবে না। মনে হয়, ভাবেন নাই। কারন ভাবলে তো এইটা বোঝাই যায় যে, নতুন উইন্ডোজ এ পুরানো সফটওয়্যার গুলো সাপোর্ট না করলে তারা একটা বড় অঙ্কের গ্রাহক হারাবে। তাই না? এই জন্য তারা নতুন কোন ভার্সন আনলেও যাতে সেইগুলো সাপোর্ট করে সেই রকম একটা সিস্টেম রাখে। কিন্তু অনেকে জানে না বলে তারা নতুন উইন্ডোজ ব্যাবহার করতে চায় না।
আপনার কি কখনও ইচ্ছে করেছে সেই আগের ৯৫ এ সাপোর্ট করা টারজান গেমস টা উইন্ডোজ ৭ এ খেলতে, কিংবা ডস মোডের কোন বিশেষ গেমস খেলতে। কি ভাবছেন সাপোর্ট করবে না। এখন দেখুন কি ভাবে সাপোর্ট করাবেন। কিভাবে করেছিলাম এখন দেখুন সেই টার স্কিন শট ।
প্রথমে ফাইল টার উপরে রাইট বাটন ক্লিক করে properties এ যেতে হবে।
তারপর compatibilaty নামে যেই ট্যাব আছে সেইখানে ক্লিক করতে হবে। এবং তারপর run this program in compatibility mode for অপশন টিতে টিক দিয়ে ড্রপ ডাউন মেনু থেকে কাঙ্খিত অপশন বেছে নিন। এইখানে ৯৫ থেকে ৭ পর্যন্ত সব গুলো ভার্সনই আছে। এইটা তো গেল ইন্সটলেশনের ব্যাপার। এরপর যখন সফটওয়্যার ওপেন করবেন তখনও একই ভাবে properties এ যেতে হবে।
তারপর আবার আগের মত । কি আরও বলতে হবে।
0 comments:
Post a Comment